সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
যেমন – আশা + অতীত = আশাতীত।
হিম + আলয় = হিমালয়।
প্রথমটিতে আ + অ = আ () এবং দ্বিতীয়টিতে অ + আ = আ (1) হয়েছে।
আবার, তৎ + মধ্যে =তন্মধ্যে
এখানে ত + ম = নন্ম হয়েছে।
(ক) সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা এবং
(খ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন। যেমন- ‘আশা’ ও ‘অতীত’ উচ্চারণে যে আয়াস প্রয়ােজন, “আশাতীত’ তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়।
সেরূপ ‘হিম আলয়’ বলতে যেরুপ শোনা যায়, হিমালয়’ তার চেয়ে সহজে উচ্চারিত এবং শ্রুতিমধুর।
তাই যে ক্ষেত্রে আয়াসের লাঘব হয় কিন্তু ধ্বনি-মাধুর্য রক্ষিত হয় না, সে ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই।
যেমন – কছু + আদা + আলু =কচ্চাদালু হয় না।
অথবা কচু + আলু + আদা = কচ্চাম্বাদা হয় না। আমরা প্রথমে খাঁটি বাংলা শব্দের সন্ধি ও পরে তৎসম (সংস্কৃত) শব্দের সন্ধি সম্বন্ধে আলোচনা করব।
উল্লেখ্য, তৎসম সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম।
বাংলা সন্ধি দুই রকমের :
১। স্বরসন্ধি ও
২। ব্যঞ্জনসন্ধি
সরসন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সদ্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।
১. সন্ধিতে দুটি সন্নিহিত স্বরের একটির লোপ হয়।
যেমন (ক) অ + এ = এ (অ লোপে)
যেমন – শত + এক = শতেক। এরূপ – কতেক।
(খ) আ + আ = আ (একটি আ লোপে)
যেমন – শাঁখা + আরি = শাঁখারি। এরূপ – রূপা + আলি = রূপালি।
(গ) আ + উ = উ (আ লোপে)
যেমন – মিথ্যা + উ = মিথ্যুক । এরূপ – হিংসুক, নিন্দুক ইত্যাদি।
(ঘ) ই + এ = ই (এ লোপে)
যেমন – কুড়ি + এক = কুড়িক। এরূপ – ধনিক, গুটিক ইত্যাদি।
আশি + এর = আশির (এ লোপে) । এরূপ — নদীর (নদী +এর)।
২. কোনো কোনো স্থলে পাশাপাশি দুটি ঘরের শেষেরটি লোপ পায়।
যেমন – যা + ইচ্ছা + তাই =যাচ্ছেতাই।
এখানে (আ+ই) এর মধ্যে ই লোপ পেয়েছে।
| প্রতীতি = প্রতি + ইতি | প্রাণান্ত =প্রাণ + অন্ত |
| প্রত্যেক = প্রতি + এক | প্রত্যুপকার = প্রতি + উপকার |
| প্রশ্নোত্তর = প্রশ্ন + উত্তর | পরীক্ষা = পরি + ঈক্ষা |
| পিত্রালয় = পিতৃ + আলয় | পরমেশ্বর =পরম + ঈশ্বর |
| বয়ন = বে + অন | বিদ্যালয় = বিদ্যা + আলয় |
| বড়াই = বড় + আই | বিদ্যোৎসাহী = বিদ্যা + উৎসাহী |
| বধূক্তি = বধূ + উক্তি | ফলােদয় = ফল + উদয় |
| পদ্ধতি = পদ + হতি | পশ্বাচার = পশু + আচার |
| বিদ্যোৎসাহী = বিদ্যা + উৎসাহী | বনৌষধি = বন + ওষধি |
| বারেক = বর + এক | বধূসব = বধূ + উৎসব |
| বেশকম = বেশি + কম | ভবােদয় = ভব + উদয় |
| মহাকাশ = মহা + আকাশ | মস্যাধার = মসী + আধার |
| যথেচ্ছা = যথা +ইচ্ছা | মহােপকার = মহা + উপকার |
| মিশকালাে = মিশি + কালাে | যথােচিত = যথা + উচিত |
| ভিক্ষান্ন = ভিক্ষা + অন্ন | ভ্ৰাত্ৰালয় = ভ্রাতৃ + আলয় |
| ভয় = ভী + অ | ভবন = ভাে + অন |
| মেঘালয় = মেঘ + আলয় | মহৈশ্বর্য = মহা + ঐশ্বর্য |
| মহৌষধ = মহা + ঔষধ | ভয়ার্ত = ভয় + ঋত |
| মহর্ষি = মহা + ঋষি | মশারি = মশা + আরি |
| মহােল্লাস = মহা + উল্লাস | মাত্রাতিরিক্ত = মাত্রা + অতিরিক্ত |
| মাত্ৰাজ্ঞা = মাতৃ + আজ্ঞা | মতৈক্য = মত + ঐক্য |
| রত্নাকর = রত্ন + আকর | রাজশ্বৈর্য = রাজা + ঐশ্বর্য |
| রাজর্ষি = রাজা + ঋষি | রাধেন্দু = রাধা +ইন্দু |
| রমেশ = রমা + ঈশ | রক্ষণাবেক্ষণ = রক্ষণ + আবেক্ষণ |
| রমেন্দ্র = রমা +ইন্দ্র | যথেষ্ট = যথা + ইষ্ট |
| মহেন্দ্র = মহা +ইন্দ্র | মহাের্মি = মহা + ঊর্মি |
| মহাবর্ণ = মহা + অবর্ণ | মন্বন্তর = মনু + অন্তর |
| মহেশ = মহা + ঈশ | মরূদ্যান = মরু + উদ্যান |
| মহাশয় = মহা + আশয় | মহার্ঘ = মহা + অর্ঘ |
| যথার্থ = যথা + অর্থ | রবীন্দ্র = রবি + ইন্দ্র |
| ভবেশ = ভব + ঈশ | বন্যার্ত = বন্যা + ঋত |
| ফণীন্দ্র = ফণী + ইন্দ্র | পবিত্র = পাে + ইত্র |
| পরেশ = পর + ঈশ | প্রতীক্ষা = প্রতি + ঈক্ষা |
| প্রত্যুত্তর = প্রতি + উত্তর | পবন = পাে + অন |
| পশ্বধম = পশু + অধম | প্রত্যহ = প্রতি + অহ |
| প্রত্যাশা = প্রতি + আশা | পাবক = পৌ + অক |
| পরমান্ন = পরম + অন্ন | পিপাসার্ত = পিপাসা + ঋত |
| পরােপকার = পর + উপকার | পর্যালােচনা = পরি + আলােচনা |
| পরমাধ্য = পরম+আরাধ্য | পবিত্র = পাে+ইত্র |
| নদ্যুপকণ্ঠ = নদী + উপকণ্ঠ | |
| নিন্দাই = নিন্দা + অই | নরাধম = নর + অধম |
| নদ্যম্বু = নদী + অম্বু | পাপাচার = পাপ + আচার |
| নরোত্তম = নর + উত্তম | নর্তকী = নর্তক + ঈ |
| নরেন্দ্র =নর + ইন্দ্র | নীলােৎপল = নীল + উৎপল |
| নাবিক = নৌ + ইক | নয়ন = নে + অন |
| নায়ক = নৈ + অক | নবান্ন = নব + অন্ন |
| দেবর্ষি = দেব + ঋষি | দেবালয় = দেব + আলয় |
| ধনৈশ্বর্য = ধন + ঐশ্বর্য | ধর্মাধম = ধর্ম + অধম |
| নবােঢ়া = নব + ঊঢ়া | নরেশ = নর + ঈশ |
| উচ্চাশা = উচ্চ + আশা | অপরাপর = অপর + অপর |
| কাঁচকলা = কাঁচা + কলা | গণেশ = গণ + ঈশ |
| উত্তমর্ণ = উত্তম + ঋণ | উপযুক্ত = উপরি + উক্ত |
| উপর্যুপরি = উপরি + উপরি | কুলটা = কুল + অটা |
| কারাগার = কারা + আগার | অগ্রাধিকার = অগ্র + অধিকার |
| একত্রিত = একত্র +ইত | কথােপকথন = কথা + উপকথন |
| কথামৃত = কথা + অমৃত | এমনি = এমন +ই |
| কটুক্তি = কুট + উক্তি | একোন = এক + উন |
| করাঘাত = ক + আঘাত | কুশাসন = কুশ + আসন |
| একেক = এক + এক | অতীন্দ্রিয় = অতি + ইন্দ্রিয় |
| অত্যন্ত = অতি + অন্ত | আমায় = আমা + এ |
| অভীপ্সা = অভি + ঈপ্সা | অভ্যুদয় = অভি + উদয় |
| অপেক্ষা = অপ + ইক্ষা | আজ্ঞাধীন = আজ্ঞা + অধীন |
| অপরাহ্ন = অপর + অহ্ন | অত্যুচ্চ = অতি + উচ্চ |
| অত্যধিক = অতি + অধিক | অত্যাচার = অতি + আচার |
| অতীত = অতি + ইত | পরম + ঈশ = পরমেশ |
| অত্যাশ্চর্য = অতি + আশ্চর্য | আদ্যন্ত = আদি + অন্ত |
| অত্যুজ্জ্বল = অতি + উজ্জ্বল | আশাতীত = আশা + অতীত |
| আশানন্দ = আশা + আনন্দ | অতীব = অতি + ইব |
| অন্বেষণ = অনু + এষণ | উত্তমৌষধ = উত্তম +ঔষধ |
| অধীশ্বর = অধি + ঈশ্বর | ইত্যাদি =ইতি + আদি |
| ইতরেতর = ইতর +ইতর | অর্ধেক = অর্ধ + এক |
| ঈশ্বরেচ্ছা = ঈশ্বর +ইচ্ছা | অনেক = অন + এক |
| হস্তান্তর =হস্ত + অন্তর | ক্ষণেক = ক্ষণ + এক |
| প্রত্যুক্তি = প্রতি +উক্তি | হিতাহিত = হিত + অহিত |
| পবন = পাে + অন | হিমাচল = হিম + অচল |
| ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত | হত্যাপরাধ = হত্যা + অপরাধ |
| হিতৈষী = হিত + ঐষী | হিতােপদেশ = হিত + উপদেশ |
| হস্তাক্ষর =হস্ত + অক্ষর | হিমাঙ্ক = হিম + অঙ্ক |
| হিমাঙ্গ = হিম + অঙ্গ | সানুনাসিক = স + অনুনাসিক |
| সুক্ত = সু+ উক্ত | সিংহাসন = সিংহ + আসন |
| সুধীন্দ্র = সুধী + ইন্দ্র | অত্যুক্তি = অতি + উক্তি |
| সদানন্দ = সদা + আনন্দ | স্বাগত = সু + আগত |
| সূর্যোদয় = সূর্য + উদয় | স্বচ্ছ =সু + অচ্ছ |
| স্বল্প = সু + অল্প | স্বেচ্ছা = স্ব + ইচ্ছা |
| সতীশ = সতী + ঈশ | স্বাধীন = স্ব + অধীন |
| সপ্তর্ষি = সপ্ত + ঋষি | সতীন্দ্র = সতী + ইন্দ্র |
| শােকার্ত = শােক + ঋত | সাধূক্তি = সাধু + উক্তি |
| ষষ্ঠাংশ = ষষ্ঠ + অংশ | স্বাধিকার = স্ব + অধিকার |
| শারদোৎসব = শারদ + উৎসব | সন্ধ্যাবধি = সন্ধ্য + অবধি |
| শতাঙ্ক = শত+ অঙ্ক | শ্রবণ =শ্রু + অন |
| দশার্ণ = দশ + ঋণ | দুর্গোৎসব = দুর্গা + উৎসব |
| ত্বরান্বিত = ত্বরা + অন্বিত | লঘূর্মি = লঘু + ঊর্মি |
| লক্ষীশ্বর = লক্ষ্মী + ঈশ্বর | শুভেচ্ছা = শুভ +ইচ্ছা |
| দিল্লীশ্বর = দিল্লী + ঈশ্বর | দেবেন্দ্র= দেব +ইন্দ্র |
| তথৈবচ = তথা + এবচ | শীতার্ত = শীত + ঋত |
| দিনেক = দিন + এক | দয়ার্দ্র = দয়া + আর্দ্র |
| দেবেশ = দেব + ঈশ | শতেক = শত + এক |
| শয়ন = শ + অন | শচীন্দ্র = শচী + ইন্দ্র |
| লবণ = লাে + অন | শাবক = শাে + অক |
| তিলেক =তিল + এক | তথাপি = তথা + অপি |
| তৃষ্ণার্ত = তৃষ্ণা + ঋত | ঢাকেশ্বরী = ঢাকা + ঈশ্বরী |
| ডালের = ডাল + এর | জয়েচ্ছা = জয় +ইচ্ছা |
| ছাত্রাবাস = ছাত্র + আবাস | জলাশয় = জল + আশয় |
| জনৈক = জন + এক | জলােচ্ছ্বাস = জল + উচ্ছ্বাস |
| জলাতংক = জল + আতংক | জলৌকা = জল + ওকা |
| অতীষ্ট = অতি + ইষ্ট | অনূদিত = অনু + উদিত |
| গত্যন্তর = গতি + অন্তর। | উমেশ = উমা + ঈশ |
| গ্রামাঞ্চল =গ্রাম + অঞ্চল। | গজেন্দ্র = গজ + ইন্দ্র |
| গায়ক = গৈ + অক | গিরীন্দ্র = গিরি + ইন্দ্র |
| গঙ্গোর্মি = গঙ্গা + ঊর্মি | গবাদি = গাে + আদি |
| চিরাচরিত = চির + আচরিত | চলাচল = চল+ অচল |
| চরাচর = চর + অচর | চিত্তৌদার্য = চিত্ত + ঔদার্য |
| চন্দ্রানন = চন্দ্র + আনন | চাবুক = চৌ + উক |
| গবেষণা = গাে + এষণা | গুরুপদেশ = গুরু +উপদেশ |
| ঘড়িয়াল =ঘড়ি +ইয়াল | ঘােড়ার = ঘােড়া + এর |
| চয়ন = চে + অন | গবাস্থি = গাে + অস্থি |
| গিরীশ = গিরি + ঈশ | গবাক্ষ = গাে + অক্ষ |
স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনি এবং স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয়।
প্রকৃত বা ব্যঞ্জন সন্ধি হয় সমীভবন ( Assimilation)-এর নিয়মে। আর এই নিয়ম মূলত কথ্যরীতিতে সীমাবদ্ধ।
১. প্রথম ধ্বনি অঘােষ হলে এবং পরবর্তী ধ্বনি ঘােষ হলে, দুটি ধ্বনি মিলে ঘােষ ধ্বনি দ্বিত্ব হয়।
অর্থাৎ ঘােষ
ধ্বনির পূর্ববর্তী অঘােষ ধ্বনিও ঘােষ হয়ে যায়।
যেমন –
ছােট + দ =ছােড়দা।
২. হলন্ত র্ (বদ্ধ অক্ষর বিশিষ্ট) ধ্বনির পরে অন্য ব্যঞ্জন ধ্বনি থাকলে ব্লু লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনি দ্বিত্ব হয়।
যেমন-
আর, + না = আন্না।
চার + টি = 'চাট্টি।
ধর, + না =ধন্না ।
দুর, + ছাই = দুচ্ছাই ইত্যাদি।
৩. যদি চ-বর্গীয় ধ্বনির আগে ত-বর্গীয় ধ্বনি আসে , তাহলে ত-বর্গীয় ধ্বনি লোপ পায় এবং চ-বর্গীয় ধ্বনি দ্বিত্ব হয়ে যায়।
যেমন-
নাত + জামাই = নাজুজামাই (তৃ + জ = জ্জ)।
বদ্ + জাত =বজ্জাত।
হাত + ছানি = হাচ্ছানি ইত্যাদি।
৪। প’-এর পরে ‘চ’ এবং ‘স’-এর পরে ‘ত এলে চ ও ত এর স্থলে শ বসে।
যেমন –
পাঁচ + শ = পাশশ।
সাত + শ = সাশশ।
পাঁচ + সিকা = পাশূশিকা।
৫। হলন্ত ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বর লোপ পায় না।
যেমন-
বোন+আই = বোনাই ।
চুন+আরি = চুনারি।
তিল + এক = তিলেক।
বার + এক = বারেক।
তিন + এক =তিনেক ।
৬. স্বরধ্বনির পরে ব্যঞ্জনধ্বনি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়ে যায়। যেমন –
কাঁচা+ কলা = কাঁচকলা।
নাতি + বৌ = নাতবৌ ।
ঘোড়া+দৌড় = ঘোড়দৌড়।
ঘোড়া+গাড়ি = ঘোড়গাড়ি ।
| একচ্ছত্র = এক + ছত্র | |
| কুজ্ঝটিকা = কুৎ+ ঝটিকা | ঋগবেদ = ঋক্ + বেদ |
| অবন্তি = অপ্ + অন্তি | কাঁচকলা = কাঁচা +কলা |
| অজন্তা = অচ্ + অন্তা | জগন্নাথ = জগৎ+নাথ |
| অহংকার = অহম +কার | চিন্ময় = চিৎ + ময় |
| কিঞ্চিৎ = কিম্ + চিৎ | কৃষ্টি = কৃষ + তি |
| উচ্ছস = উৎ + শ্বাস | অনুচ্ছেদ = অনু + ছেদ |
| আচ্ছাদন = আ + ছাদন | চলচ্ছক্তি = চলৎ + শক্তি |
| উদ্ধার = উৎ + হার | অবিন্ধন = অপ + ইন্ধন |
| তৎকাল = তদ্ + কাল | জগদ্বন্ধু = জগৎ+ বন্ধু |
| উন্নতি = উদ্ +নতি | অপচেছদ = অপ + ছেদ |
| উল্লিখিত = উৎ + লিখিত | উচ্চারণ = উৎ + চারণ |
| উচ্ছেদ = উৎ + ছেদ | উদ্ধৃত = উদ্ + ঋত |
| উদ্ধত = উৎ + হত | উজ্জীবন = উদ্ + জীবন |
| উজ্জীবন = উদ্ + জীবন | অসদুপায় = অসৎ + উপায় |
| এদ্দিন = এত + দিন | তন্মধ্যে = তৎ + মধ্যে |
| জগদীশ = জগৎ +ঈশ | জোচ্চোর = জুয়া + চোর |
| জগদীশ্বর = জগৎ + ঈশ্বর | আচ্ছন্ন = আ + ছন্ন |
| কৃদন্ত = কৃ + অন্ত | জিঘাংসা = জিঘান + সা |
| কিন্তু = কিম্ + তু | চলচ্চিত্র = চলৎ + চিত্র |
| তৎসম = তদ্+ সম | কিংবা = কিম্ + বা |
| কষ্ট = কষ+ ত | কিন্নর = কিম্ +নর |
| কিংবদন্তি = কিম্ + বদন্তি | কান্না = কাঁদ+না |
| তৎফল = তদ্+ ফল | আন্না = আর + না |
| গন্তব্য = গম্+ তব্য | কথাচ্ছলে = কথা + ছলে |
| উচ্ছল = উৎ + ছল | উড্ডয়ন = উৎ + ডয়ন |
| উদঘাটন = উৎ + ঘাটন | তদ্রুপ = তৎ+ রূপ |
| সম্মান = সম্ + মান | তচ্ছায়া = তৎ + ছায়া |
| জগদিন্দ্র =জগৎ + ইন্দ্র | উজ্জ্বল = উদ্+ জ্বল |
| উল্লেখ = উৎ + লেখ | উচ্ছৃঙ্খল = উৎ + শৃঙ্খল |
| উদ্যোগ = উৎ + যােগ | উডডীন = উৎ + ডীন |
| উৎকৃষ্ট = উৎ + কৃষ + ত | উন্নয়ন = উৎ + নয়ন |
| উৎসর্গ = উদ্+ সর্গ | উল্লাস = উৎ + লাস |
| তরুচ্ছায়া = তরু + ছায়া | তন্ময় = তৎ+ময় |
| তুষ্ট = তুষ + ত | তদ্ভব = তদ্+ ভব |
| তদবধি = তত+ অবধি | তচ্ছবি = তদ্+ ছবি |
| তদন্ত = তৎ+ অন্ত | সংবাদ = সম্ + বাদ |
| ষড়ানন = ষ + আনন | যােড়শ = ষট্ + দশ |
| ষষ্ঠ = ষষ্+ থ | ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র |
| সুবন্ত = সুপ + অন্ত | সজ্জন = সৎ+ জন |
| তজ্জন্য = তদ্ + জন্য | পরিচ্ছেদ = পরি + ছেদ |
| দিগন্ত = দিক্ + অন্ত | দিগনির্ণয় = দিক্ + নির্ণয় |
| তৎপর = তদ্+ পর | প্রতিচ্ছায়া = প্রতি + ছায়া |
| বিপচ্ছায়া = বিপদ + ছায়া | বাগজাল = বাক্ + জাল |
| বাগধারা = বাক্ + ধারা | বাগলােপ = বাক্ + লােক |
| বাঙ্ময় = বাক্ + ময় | বুদ্ধ = বুধ + ত |
| বাগাড়ম্বর = বাক্ + আড়ম্বর | বিদ্যুল্লতা = বিদ্যুৎ + লতা |
| মীমাংসা = মিমান্+ সা | মৃত্যুঞ্জয় = মৃত্যু + জয় |
| রাজ্ঞী = রাজ্ + নী | যাবজ্জীবন = যাবৎ + জীবন |
| সন্ন্যাসী = সম্+ন্যাসী | সিংহ = সিন্+ হ |
| সঙ্গীত = সম্+ গীত | সদুপদেশ = সৎ + উপদেশ |
| স্বয়ংবরা = স্বয়ম্ + বরা | সঞ্চয় = সম্ + চয় |
| সংঘাত = সম্+ ঘাত | সংলগ্ন = সম্ + লগ্ন |
| সচ্চিন্তা = সৎ + চিন্তা | সংসদ = সম্ + সদ |
| সংস্কৃত = সম্ + কৃত | সচ্চরিত্র = সৎ + চরিত্র |
| হৃৎকল্প = হৃদ + কল্প | হৃৎকলম = হৃদ + কলম |
| ক্ষুৎপিপাসা = ক্ষুধ + পিপাসা | হৃৎপিণ্ড = হৃদ + পিণ্ড |
| সংযােগ = সম্+ যােগ | হিংসা = হিন্ড + সা |
| সন্ধান = সম্ + ধান | সংবর্ধনা = সম্ + বর্ধনা |
| সম্রাট=সম্+রাট | সংঘ = সম্ + ঘ |
| সংস্কার = সম্ + কার | সংবরণ = সম্ + বরণ |
| সন্ধান = সম্ + ধান | সৃষ্টি = সৃষ + তি |
| সংবিধান = সম্ + বিধান | সংখ্যা = সম্ + খা |
| সম্পূর্ণ = সম্ + পূর্ণ | সংসার = সম্ + সার |
| যজ্ঞ = যজ + ন | শান্ত = শম্ + ত |
| শরৎকাল = শরদ + কাল | শরচ্চন্দ্র = শরৎ+ চন্দ্র |
| ষড়ঋতু = | মুখচ্ছবি = মুখ + ছবি |
| বাগীশ = বাক্ + ঈশ | বৃক্ষচ্ছায়া = বৃক্ষ + ছায়া |
| বাগদান = বাক্ + দান | বাগদত্তা = বাক্ +দত্তা |
| বরঞ্চ = বরম + চ | বসুন্ধরা = বসুম + ধরা |
| বিচ্ছেদ =বি + ছেদ | বিপজ্জনক = বিপদ + জনক |
| বৃষ্টি = বৃষ + তি | বিচ্ছিন্ন = বি + ছিন্ন |
| ণিজন্ত = ণিচ + অন্ত | পদ্ধতি = পদ + হতি |
| নিকৃষ্ট = নিকৃষ + ত | প্রিয়ংবদা = প্রিয়ম্ + বদা |
| নষ্ট = নষ্ + ত | নিষ্ঠা = নিষ + থা |
| দৃষ্টি = দৃষ + তি | তত্ত্ব = তদ্ + ত্ব |
বহু সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকৃত অবস্থায় রয়েছে। এসব শব্দই তৎসম।
তৎসম শব্দটি ভাংলে আমরা পাই
তৎ = তার
সম = সমান
মানে সংস্কৃতের সমান।
বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা-
(১) স্বরসন্ধি
(২) ব্যঞ্জন সন্ধি
(৩) বিসর্গ সন্ধি।
১. অ-কার কিংবা আকারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
অর্থাৎ অ/আ+অ/আ = আ।
যেমন-
| অ + অ = আ | নর+ অধম = নরাধম। এরূপ-হিতাহিত, হিমাচল, হস্তান্তর, প্রাণাধিক, ইত্যাদি। |
| অ + আ = আ | হিম + আলয় = হিমালয়। এরূপ - দেবালয়, সিংহাসন,রত্নাকর ইত্যাদি। |
| অ + আ = আ | হিম + আলয় = হিমালয়। এরূপ - দেবালয়, সিংহাসন,রত্নাকর ইত্যাদি। |
| অ + আ = আ | হিম + আলয় = হিমালয়। এরূপ - দেবালয়, সিংহাসন,রত্নাকর ইত্যাদি। |
| আ + অ = আ | যথা + অর্থ = যথার্থ। এরূপ — আশাতীত, মহার্ঘ, কথামৃত, ইত্যাদি। |
| আ + আ। আ | বিদ্যা+আলয় = বিদ্যালয়। এরূপ -সদানন্দ, কারাগার, মহাশয়, ইত্যাদি। |
২. অ-কার কিংবা আ-কারের পর যদি ই-কার কিংবা ঈ-কার থাকলে তবে উভয়ে মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
অর্থাৎ অ/আ+ ই/ঈ = এ।
যেমন—
| অ + ই = এ | শুভ + ইচ্ছা = শুভেচ্ছা। |
| আ + ই = এ | যথা + ইষ্ট = যথেষ্ট। |
| অ + ঈ = এ | পরম + ঈশ =পরমেশ। |
| আ + ঈ = এ | মহা + ঈশ =মহেশ। |
এরূপ –শ্রবণেন্দ্রিয়, স্বেচ্ছা, নরেশ,পূর্ণেন্দু, রমেশ, নরেন্দ্র ইত্যাদি।
৩. অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা উ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয়; ও-কার পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়।
অর্থাৎ অ/আ+উ/ঊ = ও।
যেমন-
| অ + উ = ও | সূর্য + উদয় = সূর্যোদয়। |
| আ + উ = ও | যথা + উচিত যথােচিত। |
| অ + উ = ও | গৃহ + উর্ধ্ব = গৃহাের্ধ্ব। |
| আ + উ = ও | গঙ্গা + উর্মি = গঙ্গোর্মি |
এরূপ — নীলােৎপল, চলােৰ্মি, মহোৎসব , নবােঢ়া, ফলােদয়, যথােপযুক্ত, হিতােপদেশ, পরােপকার, প্রশ্নোত্তর ইত্যাদি।
৪. অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয়ে মিলে ‘অর’ হয় এবং তা রেফ ()রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয়।
অর্থাৎ অ/আ+ঋ = অর।
| অ + ঋ = অর্ | দেব + ঋষি = দেবর্ষি |
| আ + ঋ = অর্ | মহা + ঋষি =মহর্ষি। |
এরূপ — অধমর্ণ, উত্তমর্ণ, সপ্তর্ষি, রাজর্ষি ইত্যাদি।
৫. অ-কার কিংবা আ-কারের পর ‘ঋত’-শব্দ থাকলে (অ, আ+ঋ) উভয় মিলে ‘আর’ হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়।
যেমন-
| অ + ঋ = আর | শীত + ঋত = শীতার্ত । |
| আ + ঋ = আর | তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত। |
এরূপ —ভয়ার্ত, ক্ষুধার্ত ইত্যাদি।
৬. অ-কার কিংবা আ-কারের পর যদি এ-কার কিংবা ঐ-কার থাকে উভয়ে মিলে ঐ-কার হয়; ঐ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
অর্থাৎ অ/আ+এ/ঐ = ঐ।
| অ + এ = ঐ | জন + এক = জনৈক। |
| আ + এ = ঐ | সদা + এব=সদৈব। |
| অ + ঐ = ঐ | মত + ঐক্য=মতৈক্য। |
| আ + ঐ = ঐ | মহা + ঐশ্বর্য মহৈশ্বর্য। |
এরূপ- সর্বৈব, অতুলৈশ্বর্য, হিতৈষী, ইত্যাদি।
৭. অ-কার কিংবা আ-কারের পর যদি ও-কার কিংবা ঔ-কার থাকে তবে উভয়ে মিলে ঔ-কার হয়; ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
অর্থাৎ অ/আ+ও/ঔ = ঔ।
যেমন-
| অ + ও = ঔ | বন + ওষধি = বনৌষধি। |
| আ + ও = ঔ | মহা + ওষধি = মহৌষধি। |
| অ + ঔ = ঔ | পরম + ঔষধ = পরমৌষধ। |
| আ + ঔ =ঔ | মহা + ঔষধ = মহৌষধ। |
৮. যদি ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকে তবে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
অর্থাৎ ই/ঈ+ই/ঈ = ঈ।
যেমন-
| ই + ই = ঈ | অতি + ত = অতীত |
| ই + ঈ = ঈ | পরি + ঈক্ষা = পরীক্ষা। |
| ঈ + ই = ঈ | সতী + ইন্দ্র = সতীন্দ্র। |
| ঈ + ঈ = ঈ | সতী + ঈশ = সতীশ। |
এরূপ- গিরীন্দ্র, ক্ষিতীশ, মহীন্দ্র, শ্রীশ, পৃথ্বীশ, অতীব, প্রতীক্ষা, প্রতীত, রবীন্দ্র, দিল্লীশ্বর ইত্যাদি।
৯. ই-কার কিংবা ঈ-কারের পর যদি ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকে তবে ই বা ঈ স্থানে ‘য’ বা য() ফলা হয়। য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
অর্থাৎ ই/ঈ+ই ও ঈ ভিন্ন অন্য স্বর = য অথবা য-ফলা।
যেমন—
| ই + অ = য্ + অ | অতি + অন্ত =অত্যন্ত। |
| ই + আ = ঘৃ + আ | ইতি + আদি=ইত্যাদি। |
| ই + উ = য + উ | অতি + উক্তি= অত্যুক্তি। |
| ই + উ = য + ঊ | প্রতি + ঊষ = প্রত্যুষ। |
| ঈ + অ = য + অ | নদী + অম্বু = নদধু। |
| ঈ + আ = য+ আ | মসী + আধার= মস্যাধার। |
| ই + এ = ঘৃ + এ | প্রতি + এক = প্রত্যেক। |
এরূপ-প্রত্যুপকার প্রত্যহ, অত্যধিক,অভুথান, গত্যন্তর, প্রত্যাবর্তন, আদ্যন্ত, যদ্যপি, অত্যাশ্চর্য,প্রত্যাশা,ইত্যাদি।
১০. উ-কার কিংবা উ-কারের পর যদি উ-কার কিংবা উ-কার থাকে তবে উভয়ে মিলে উ-কার হয়; উ-কার পূর্ববর্ত ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়।
অর্থাৎ উ/ঊ+উ/ঊ = উ।
যেমন—
| উ + ঊ = উ | বহু + উর্ধ্ব = বহূর্ধ্ব। |
| উ + উ = উ | মরু + উদ্যান = মরূদ্যান। |
| উ + ঊ = উ | ভূ + ঊর্ধ্ব= ভূর্ধ্ব। |
| উ + উ = উ | বধূ + উৎসব = বধূৎসব। |
এরূপ — অধমর্ণ, উত্তমর্ণ, সপ্তর্ষি, রাজর্ষি ইত্যাদি।
| পরিষ্কার = পরিঃ + কার | বহিষ্কার = বহিঃ + কার |
| বহিষ্কৃত = বহিঃ + কৃত | বক্ষস্থল = বক্ষঃ + স্থল |
| বহির্গমন = বহিঃ + গমন | বহির্গত = বহিঃ + গত |
| ভ্রাতুপুত্র = ভ্রাতুঃ + পুত্র | মনােরম = মনঃ + রম |
| মনঃকষ্ট = মনঃ + কষ্ট | মনস্কাম = মনঃ + কাম |
| মনােযােগ = মনঃ + যােগ | মনােজ = মনঃ + জ |
| মনােহর = মনঃ+হর | যশেচ্ছা = যশঃ +ইচ্ছা |
| সরােজ = সরঃ +জ | |
| শিরঃপীড়া = শিরঃ + পীড়া | সদ্যোজাত = সদ্যঃ + জাত |
| যশােলাভ = যশঃ + লাভ | শ্রেয়স্কর = শ্রেয়ঃ + স্কর |
| শিরােপরি = শিরঃ +উপরি | শিরচ্ছেদ = শিরঃ + ছেদ |
| সরােবর =সরঃ + বর | যশােভিলাষ = যশঃ + অভিলাষ |
| অন্যান্য = অন্য + অন্য | অক্ষৌহিণী =অক্ষ + ঊহিনী |
| কুলটা = কুল + অটা | গবেন্দ্র = গাে + ইন্দ্র |
| গবেশ্বর = গাে + ঈশ্বর | শারঙ্গ =শার + অঙ্গ |
| গবাক্ষ = গাে + অক্ষ | শুদ্ধোধন = শুদ্ধ+ ওদন |
| সীমান্ত = সীমন্ + অত | স্বৈর = স্ব + ঈর |
| প্রৌঢ় = প্র +উঢ় | বিষােষ্ঠ = বিম্ব + ওষ্ঠ |
| মার্তণ্ড = মার্ত + অণ্ড | রজোষ্ঠ = রক্ত + ওষ্ঠ |
| একাদশ = এক্ + দশ | গােম্পদ = গাে + পদ |
| তঙ্কর = ত + কর | আশ্চর্য = আ + চর্য |
| ষােড়শ = ষট্ + দশ | |
| পরস্পর = পর্ + পর | দুলােক = দিব্ + লােক |
| বনস্পতি=বন্+পতি | বৃহস্পতি = বৃহৎ +পতি |
| পতঞ্জলি= পতৎ + অঞ্জলি | মনীষা = মনস্ + ঈষা |
| পরিষ্কার = পরি + কার | সংস্কার = সম + কার |
| সংস্কৃতি = সম + কৃতি | পরিস্কৃত = পরি + কৃত |
| উত্থান = উৎ + স্থান | উত্থাপন = উৎ + স্থাপন |
| মনঃকষ্ট = মনঃ + কষ্ট | অহরহ = অহঃ + অহ |
| অম্পিদ = আঃ -+পদ | প্রাতঃকাল =প্রাতঃ + কাল |
| হরিশ্চন্দ্র = হরিঃ + চন্দ্র | অহর্নিশ =অহঃ + নিশ |
| শিরঃপীড়া = শিরঃ + পীড়া | বাচস্পতি = বাচঃ + পতি |
| ভাস্কর = ভাঃ +কর |
আপনার মতামত আমাদের অনুপ্রাণিত করে।
কমেন্ট এ মতামত দিন আর লাইক শেয়ার করে পাশে থাকুন।
আপানার দিন ভালো কাটুক।
ধন্যবাদ।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup